
১তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কম্পিউটার সিস্টেমের পরিচিতি১৮টি প্রশ্ন
১ICT বলতে কী বোঝায়?
উত্তর: ICT হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যা কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও আদান-প্রদান সহজ করে।
২ICT-এর উপাদান কী কী?
উত্তর: ICT-এর উপাদান হলো হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক।
৩ICT-এর পূর্ণরূপ কী?
উত্তর: Information and Communication Technology।
৪সিস্টেম ইউনিট কী?
উত্তর: সিস্টেম ইউনিট হলো কম্পিউটারের কেন্দ্রীয় অংশ, যেখানে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন হয়।
৫সিস্টেম ইউনিটের অংশ কয়টি?
উত্তর: সিস্টেম ইউনিটের অংশ তিনটি—ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট ও আউটপুট ইউনিট।
৬তথ্য প্রক্রিয়াকরণ চক্র কী?
উত্তর: তথ্য প্রক্রিয়াকরণ চক্র হলো এমন ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে কম্পিউটার কাঁচা উপাত্ত গ্রহণ করে, তা প্রক্রিয়াজাত করে অর্থবহ তথ্যে রূপান্তর করে এবং প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ বা উপস্থাপন করে।
৭কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, যা নির্দেশনা অনুসারে ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ ও ফলাফল তৈরি করে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য তা সংরক্ষণ করে।
৮আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: ইংল্যান্ডের গণিতবিদ চার্লস ব্যাবেজ (Charles Babbage)।
৯প্রথম গণনা যন্ত্রের নাম কী?
উত্তর: অ্যাবাকাস।
১০পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কী?
উত্তর: লেডি অ্যাডা অগাস্টা বায়রন।
১১হাইব্রিড কম্পিউটার কী?
উত্তর: অ্যানালগ ও ডিজিটাল—এই দুই শ্রেণির কম্পিউটারের কার্যপদ্ধতির সমন্বয়ে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
১২কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর: কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন।
১৩সুপার কম্পিউটার কী?
উত্তর: অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ও জটিল প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত বড় আকৃতির কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।
১৪পিক্সেল কী?
উত্তর: কম্পিউটারের ডিসপ্লেতে ছবি তৈরির ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে।
১৫মাইক্রো কম্পিউটারের জনকের নাম কী?
উত্তর: মাইক্রো কম্পিউটারের জনক প্রকৌশলী এইচ. এডওয়ার্ড রবার্টস (H. Edward Roberts)।
১৬4G কী?
উত্তর: 4G হলো Fourth Generation বা চতুর্থ প্রজন্ম। কম্পিউটারে ব্যবহৃত স্বাভাবিক ভাষা, উচ্চস্তরের ভাষা ও প্রয়োগভিত্তিক ভাষাকে 4G বলা হয়।
১৭ডেটা কী?
উত্তর: তথ্যের ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলে।
১৮ডেটা প্রসেসিং কী?
উত্তর: সংগৃহীত ডেটাকে অর্থপূর্ণ তথ্যে পরিবর্তন করার প্রক্রিয়াকে ডেটা প্রসেসিং বলে।
২কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার২৯টি প্রশ্ন
১৯হার্ডওয়্যারের সংজ্ঞা দাও।
উত্তর: কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা আকৃতিসম্পন্ন যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইসসমূহকে কম্পিউটার হার্ডওয়্যার বলে।
২০সফটওয়্যারের সংজ্ঞা দাও।
উত্তর: কোনো সমস্যা সমাধান বা কাজ সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় সাজানো কমান্ড ও নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে।
২১ইনপুট ডিভাইস কী?
উত্তর: ইনপুট ডিভাইস এমন হার্ডওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা বা নির্দেশনা গ্রহণ করে কম্পিউটার সিস্টেমে পাঠানো হয়।
২২আউটপুট ডিভাইস কী?
উত্তর: আউটপুট ডিভাইস এমন হার্ডওয়্যার, যা প্রক্রিয়াজাত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন বা উপস্থাপন করে।
২৩প্রসেসিং হার্ডওয়্যার কী?
উত্তর: কম্পিউটারে ডেটা প্রসেস করার জন্য ব্যবহৃত যন্ত্রাংশকে প্রসেসিং হার্ডওয়্যার বলে।
২৪মাইক্রোপ্রসেসর কী?
উত্তর: মাইক্রোপ্রসেসর একটি ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ, যার মধ্যে কম্পিউটারের প্রক্রিয়াকরণ ক্ষমতা থাকে। এটি কম্পিউটারের হিসাব-নিকাশ ও নিয়ন্ত্রণমূলক কাজ সম্পাদন করে।
২৫CPU-এর পূর্ণরূপ কী?
উত্তর: Central Processing Unit।
২৬CPU-এর প্রধান কাজ কী?
উত্তর: CPU ডেটা প্রক্রিয়াকরণ করে এবং নির্দেশনা নিয়ন্ত্রণ করে।
২৭ALU-এর পূর্ণরূপ কী?
উত্তর: Arithmetic and Logic Unit।
২৮স্টোরেজ ডিভাইস কী?
উত্তর: ডেটা স্থায়ী বা সাময়িকভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বলে।
২৯প্রধান মেমোরি বলতে কী বোঝায়?
উত্তর: কম্পিউটারের যে মেমোরি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তাকে প্রধান মেমোরি বলে।
৩০ক্যাশ মেমোরি কী?
উত্তর: প্রধান মেমোরির কাজের গতি বাড়ানোর জন্য প্রধান মেমোরি ও CPU-এর মাঝখানে যে ধরনের মেমোরি ব্যবহার করা হয়, তাকে ক্যাশ মেমোরি বলে।
৩১ফ্ল্যাশ মেমোরি কী?
উত্তর: ফ্ল্যাশ মেমোরি হলো Non-volatile মেমোরি, যা বৈদ্যুতিকভাবে মুছে আবার প্রোগ্রাম করা যায়।
৩২RAM-এর পূর্ণরূপ কী?
উত্তর: Random Access Memory।
৩৩ROM-এর পূর্ণরূপ কী?
উত্তর: Read Only Memory।
৩৪DRAM-এর পূর্ণ নাম কী?
উত্তর: Dynamic Random Access Memory।
৩৫মাদারবোর্ড কী?
উত্তর: কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সংযোগস্থলকে মাদারবোর্ড বলে।
৩৬সফটওয়্যার কী?
উত্তর: সফটওয়্যার হলো এমন প্রোগ্রামসমষ্টি, যা হার্ডওয়্যার ও ফার্মওয়্যারের সঙ্গে সম্পর্ক তৈরি করে হার্ডওয়্যারকে কার্যকর করে।
৩৭সিস্টেম সফটওয়্যার কী?
উত্তর: কম্পিউটার চালু করার সময় কম্পিউটারের স্মৃতিতে ব্যবহৃত প্রোগ্রাম লোড করা, চালানো এবং কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে।
৩৮ফার্মওয়্যার কী?
উত্তর: কম্পিউটার তৈরির সময় এর মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া প্রোগ্রামসমূহকে ফার্মওয়্যার বলে।
৩৯HTTP-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Hypertext Transfer Protocol।
৪০ব্রাউজিং কী?
উত্তর: ইন্টারনেটে কাজ করার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। ইন্টারনেটে তথ্য খোঁজা বা দেখার এই প্রক্রিয়াকে ব্রাউজিং বলে।
৪১মাল্টিমিডিয়া কী?
উত্তর: মাল্টিমিডিয়া হলো কম্পিউটার ব্যবহারের জন্য একটি পরিচিত শব্দ। এর মাধ্যমে একসঙ্গে অনেক ধরনের কাজ করা যায়।
৪২WAN-এর পূর্ণরূপ কী?
উত্তর: Wide Area Network।
৪৩অপারেটিং সিস্টেমের কাজ কী?
উত্তর: অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হলো হার্ডওয়্যার ও যান্ত্রিক সরঞ্জামের অবস্থা পর্যবেক্ষণ, ইনপুট/আউটপুট যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, হার্ডওয়্যার পরিচালনা, বিভিন্ন প্রোগ্রাম লোড করা ও ডিস্ক ফরম্যাট করা।
৪৪ক্লিপবোর্ড কী?
উত্তর: কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে ক্লিপবোর্ড বলে।
৪৫OCR-এর পূর্ণরূপ কী?
উত্তর: Optical Character Reader।
৪৬OMR কী?
উত্তর: OMR-এর পূর্ণরূপ Optical Mark Reader। এটি এমন একটি যন্ত্র, যা বহুনির্বাচনী প্রশ্নের কম্পিউটার ফরম যাচাই করতে পারে।
৪৭কয়েকটি জনপ্রিয় ব্রাউজারের উদাহরণ দাও।
উত্তর: Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge, Safari ও Opera।
৩ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনের ভূমিকা১৯টি প্রশ্ন
৪৮ওয়ার্ড প্রসেসিং কী?
উত্তর: কম্পিউটারের মাধ্যমে লেখা তৈরি, সম্পাদনা, সংরক্ষণ, সাজানো ও মুদ্রণ করার প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলে।
৪৯একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম বল।
উত্তর: Microsoft Word।
৫০MS Word কী?
উত্তর: MS Word হলো Microsoft-এর তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
৫১ওয়ার্ড প্রসেসর কী?
উত্তর: ওয়ার্ড প্রসেসর এমন একটি সফটওয়্যার, যার মাধ্যমে কম্পিউটারে লেখা বা ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, বিন্যাস, সংরক্ষণ ও মুদ্রণ করা যায়।
৫২Underline কী?
উত্তর: Underline হলো লেখার একটি স্টাইল, যেখানে লেখা বা শব্দের নিচে একটি রেখা টানা হয়।
৫৩Cut কমান্ডের কাজ কী?
উত্তর: কোনো উপাদান স্থানান্তর করার জন্য সেটিকে সাময়িকভাবে কেটে রাখা হয়।
৫৪Paste কমান্ড কী করে?
উত্তর: Clipboard-এ থাকা কাটা বা কপি করা লেখা, ছবি বা ফাইল নির্দিষ্ট স্থানে বসায়।
৫৫Undo কী করে?
উত্তর: Undo সর্বশেষ সম্পাদনাটি বাতিল করে বা আগের অবস্থায় ফিরিয়ে আনে।
৫৬Bold কী?
উত্তর: Bold হলো একটি ফন্ট স্টাইল, যেখানে লেখা ঘন ও মোটা করে দেখানো হয়।
৫৭Italic কী?
উত্তর: Italic হলো একটি ফন্ট স্টাইল, যেখানে লেখা হেলানোভাবে দেখানো হয়।
৫৮Page Setup কী?
উত্তর: Page Setup-এর মাধ্যমে ডকুমেন্টের পৃষ্ঠার আকার, মার্জিন, দিক (Portrait বা Landscape) এবং অন্যান্য মুদ্রণ-সংক্রান্ত সেটিং নির্ধারণ করা হয়।
৫৯Font কী?
উত্তর: Font হলো লেখার ধরন ও আকার নির্ধারণের উপায়, যা ডকুমেন্টকে পাঠযোগ্য ও আকর্ষণীয় করে তোলে।
৬০Find কমান্ড কী?
উত্তর: Find হলো কম্পিউটারের একটি কমান্ড, যার মাধ্যমে ডকুমেন্টে নির্দিষ্ট শব্দ, বাক্য বা তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায়।
৬১Replace কমান্ড কী?
উত্তর: Replace হলো একটি কমান্ড, যার মাধ্যমে ডকুমেন্টে নির্দিষ্ট শব্দ বা তথ্য খুঁজে অন্য শব্দ বা তথ্য দিয়ে পরিবর্তন করা যায়।
৬২Table কী?
উত্তর: Table হলো সারি (Rows) ও স্তম্ভ (Columns) আকারে সাজানো তথ্য বা ডেটার বিন্যাস। এটি তথ্যকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন ও তুলনা করতে সাহায্য করে।
৬৩Print Preview কী?
উত্তর: Print Preview হলো এমন একটি সুবিধা, যার মাধ্যমে ডকুমেন্টটি প্রিন্ট করার আগে কেমন দেখাবে তা দেখা যায়।
৬৪Print কমান্ড কী?
উত্তর: Print হলো কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থেকে ডকুমেন্ট, ছবি বা ফাইল কাগজে আউটপুট হিসেবে বের করার প্রক্রিয়া।
৬৫View ট্যাব কী?
উত্তর: View ট্যাব হলো Microsoft Word, Excel, PowerPoint ইত্যাদির Ribbon মেনুর একটি অংশ, যা ডকুমেন্ট, ওয়ার্কশিট বা প্রেজেন্টেশনকে বিভিন্নভাবে দেখার সুবিধা দেয়।
৬৬Paragraph কী?
উত্তর: Paragraph হলো লেখা বা ডকুমেন্টের একটি স্বতন্ত্র অংশ, যা সাধারণত একটি মূল ধারণা বা বিষয় প্রকাশ করে।
৪স্প্রেডশিট অ্যাপ্লিকেশন৯টি প্রশ্ন
৬৭স্প্রেডশিট কী?
উত্তর: স্প্রেডশিট হলো এমন একটি সফটওয়্যার, যা তথ্যকে সারি ও কলামে সাজানো, হিসাব-নিকাশ এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
৬৮ওয়ার্কশিট কী?
উত্তর: ওয়ার্কশিট হলো স্প্রেডশিট সফটওয়্যারের একটি একক পৃষ্ঠা বা শিট, যেখানে ব্যবহারকারী ডেটা লিখতে, হিসাব-নিকাশ করতে ও বিশ্লেষণ করতে পারে।
৬৯সেল কী?
উত্তর: সেল হলো স্প্রেডশিট বা ওয়ার্কশিটের ক্ষুদ্রতম ঘর, যেখানে ডেটা, সংখ্যা, লেখা বা সূত্র লেখা যায়।
৭০রো কী?
উত্তর: রো হলো স্প্রেডশিট বা ওয়ার্কশিটে আড়াআড়িভাবে সাজানো সেলের সারি।
৭১কলাম কী?
উত্তর: কলাম হলো স্প্রেডশিট বা ওয়ার্কশিটে লম্বালম্বিভাবে সাজানো সেলের সারি।
৭২ফাংশন কী?
উত্তর: ফাংশন হলো স্প্রেডশিটে পূর্বনির্ধারিত সূত্র, যা ডেটা দ্রুত বিশ্লেষণ বা হিসাব করতে সাহায্য করে।
৭৩ডেটা এন্ট্রি কী?
উত্তর: ডেটা এন্ট্রি হলো কম্পিউটার বা সফটওয়্যারে তথ্য বা ডেটা লেখা, রেকর্ড করা এবং সংরক্ষণ করার প্রক্রিয়া।
৭৪চার্ট কী?
উত্তর: চার্ট হলো গ্রাফিক্যাল রূপে ডেটা প্রদর্শনের উপায়, যা সংখ্যাগত তথ্য সহজে বোঝা ও বিশ্লেষণ করতে সাহায্য করে।
৭৫ফর্মুলা বারে কী দেখা যায়?
উত্তর: ফর্মুলা বারে সেলে থাকা লেখা, সংখ্যা, সূত্র, ফাংশন ও ডেটা ইনপুট দেখা যায়।
৫প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন১১টি প্রশ্ন
৭৬প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন কী?
উত্তর: প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন হলো এমন সফটওয়্যার, যার মাধ্যমে তথ্য, ছবি, টেক্সট, চার্ট ও অন্যান্য উপাদান স্লাইড আকারে উপস্থাপন করা হয়।
৭৭একটি প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম লেখ।
উত্তর: Microsoft PowerPoint।
৭৮অ্যানিমেশন কী?
উত্তর: অ্যানিমেশন হলো প্রেজেন্টেশন বা ডিজিটাল মিডিয়ায় এমন একটি ফিচার, যার মাধ্যমে টেক্সট, ছবি বা অন্যান্য উপাদানকে স্লাইডে চলমান বা গতিশীল করা যায়।
৭৯প্রেজেন্টেশনে চার্টের কাজ কী?
উত্তর: চার্টের মাধ্যমে সংখ্যা বা ডেটাকে দৃশ্যমানভাবে উপস্থাপন করা যায়, যাতে দর্শক সহজে তথ্য বুঝতে ও বিশ্লেষণ করতে পারে।
৮০বুলেটিং কী?
উত্তর: বুলেটিং হলো প্রেজেন্টেশন বা ডকুমেন্টে টেক্সট বা তালিকাকে ছোট চিহ্ন দিয়ে সাজানোর পদ্ধতি, যাতে বিষয়গুলো সুশৃঙ্খল ও পাঠযোগ্য হয়।
৮১নোটস কী?
উত্তর: নোটস হলো প্রেজেন্টেশনের সময় উপস্থাপক বা বক্তাকে সাহায্য করার জন্য রাখা লেখা, যা স্লাইডে দেখা যায় না, কিন্তু উপস্থাপকের জন্য দেখা যায়।
৮২স্লাইড কী?
উত্তর: স্লাইড হলো প্রেজেন্টেশনের একটি একক পৃষ্ঠা বা ফ্রেম, যেখানে টেক্সট, ছবি, চার্ট, গ্রাফিক্স বা অন্যান্য উপাদান উপস্থাপন করা হয়।
৮৩স্লাইড শো কী?
উত্তর: স্লাইড শো হলো প্রেজেন্টেশনের স্লাইডগুলোকে ধারাবাহিকভাবে প্রদর্শন করার পদ্ধতি, যাতে দর্শক সহজে তথ্য দেখতে পারে।
৮৪স্লাইড ডিজাইন কী?
উত্তর: স্লাইড ডিজাইন হলো প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইডের দৃশ্যমান রূপ বা থিম, যা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড, ফন্ট, রং, স্টাইল ও লেআউট সাজানো হয়।
৮৫Insert ট্যাবের কাজ কী?
উত্তর: Insert ট্যাবের মাধ্যমে ছবি, টেবিল, চার্ট, ভিডিও ইত্যাদি যোগ করা যায়।
৮৬Slideshow ট্যাবের কাজ কী?
উত্তর: PowerPoint-এ প্রেজেন্টেশন প্রদর্শন, নিয়ন্ত্রণ ও সেটিং কাস্টমাইজ করতে Slideshow ট্যাব ব্যবহৃত হয়।
৬গোপনীয়তা এবং নিরাপত্তা২৫টি প্রশ্ন
৮৭গোপনীয়তা কী?
উত্তর: গোপনীয়তা হলো এমন অবস্থা, যেখানে অননুমোদিত ব্যক্তি কোনো তথ্য দেখতে, ব্যবহার করতে বা প্রকাশ করতে পারে না।
৮৮নিরাপত্তা কী?
উত্তর: নিরাপত্তা হলো ব্যক্তি, তথ্য, সম্পদ বা সিস্টেমকে অননুমোদিত প্রবেশ, ক্ষতি, চুরি বা অপব্যবহার থেকে রক্ষা করার ব্যবস্থা।
৮৯সাইবার নিরাপত্তা কী?
উত্তর: সাইবার নিরাপত্তা হলো কম্পিউটার, নেটওয়ার্ক, ইন্টারনেট ও ডিজিটাল তথ্যকে অননুমোদিত প্রবেশ, আক্রমণ, চুরি বা ক্ষতি থেকে রক্ষা করার ব্যবস্থা।
৯০হ্যাকিং কী?
উত্তর: হ্যাকিং হলো অননুমোদিতভাবে কোনো কম্পিউটার, নেটওয়ার্ক, অ্যাকাউন্ট বা সিস্টেমে প্রবেশ করা অথবা নিয়ন্ত্রণ নেওয়া।
৯১ম্যালওয়্যার কী?
উত্তর: ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার, যা কম্পিউটার, মোবাইল বা নেটওয়ার্কের ক্ষতি, তথ্য চুরি বা সিস্টেমের স্বাভাবিক কাজে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়।
৯২ফায়ারওয়াল কী?
উত্তর: ফায়ারওয়াল হলো একটি নিরাপত্তা ব্যবস্থা, যা কম্পিউটার বা নেটওয়ার্কে আসা-যাওয়া করা ডেটা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে এবং অননুমোদিত প্রবেশ ও আক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
৯৩প্রাইভেসি পলিসি কী?
উত্তর: প্রাইভেসি পলিসি হলো লিখিত নীতি বা দলিল, যেখানে কোনো প্রতিষ্ঠান বা ওয়েবসাইট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও সুরক্ষিত করবে তা ব্যাখ্যা করা হয়।
৯৪ডেটা ব্যাকআপ কেন দরকার?
উত্তর: মূল তথ্য হারানো, নষ্ট হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ডেটা ব্যাকআপ দরকার।
৯৫VPN-এর কাজ কী?
উত্তর: VPN ডেটা এনক্রিপশন, অননুমোদিত প্রবেশ প্রতিরোধ, IP ঠিকানা গোপন, ভৌগোলিক সীমাবদ্ধতা এড়ানো এবং নিরাপদে দূর থেকে নেটওয়ার্ক ব্যবহারে সাহায্য করে।
৯৬VPN-এর পূর্ণরূপ কী?
উত্তর: Virtual Private Network।
৯৭কুকি কী?
উত্তর: কুকি হলো ছোট টেক্সট ফাইল, যা ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর তথ্য বা পছন্দ মনে রাখতে সাহায্য করে।
৯৮ওয়ার্ম কী?
উত্তর: ওয়ার্ম হলো এক ধরনের ম্যালওয়্যার, যা নিজে নিজে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটার বা সিস্টেমের ক্ষতি করে।
৯৯ডেটা মিনিমাইজেশন কী?
উত্তর: ডেটা মিনিমাইজেশন হলো কেবল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ করা, যাতে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য রাখা না হয়।
১০০বায়োমেট্রিক নিরাপত্তা কী?
উত্তর: ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচয় শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতিকে বায়োমেট্রিক নিরাপত্তা বলে।
১০১ভাইরাস কী?
উত্তর: ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা কম্পিউটার বা সিস্টেমে প্রবেশ করে ফাইল নষ্ট, তথ্য ক্ষতিগ্রস্ত বা সিস্টেম অকার্যকর করতে পারে।
১০২ডেটা এনক্রিপশন কী?
উত্তর: ডেটাকে এমন গোপন কোডে রূপান্তর করার প্রক্রিয়াকে ডেটা এনক্রিপশন বলে, যাতে অননুমোদিত কেউ তথ্য পড়তে বা বুঝতে না পারে।
১০৩পাসওয়ার্ড কী কাজ করে?
উত্তর: পাসওয়ার্ড ব্যবহারকারীর পরিচয় যাচাই করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।
১০৪অ্যান্টিভাইরাস কী?
উত্তর: অ্যান্টিভাইরাস হলো এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটার, মোবাইল বা নেটওয়ার্ককে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও অন্যান্য ক্ষতিকর প্রোগ্রাম থেকে সুরক্ষা দেয়।
১০৫সাইবার থ্রেট কী?
উত্তর: কম্পিউটার, নেটওয়ার্ক বা ডিজিটাল তথ্যের নিরাপত্তার ক্ষতি করতে পারে বা ঝুঁকি সৃষ্টি করতে পারে—এমন সম্ভাব্য ঘটনা বা কার্যক্রমকে সাইবার থ্রেট বলে।
১০৬সাইবার বুলিং কী?
উত্তর: ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কাউকে হয়রানি, মানহানি বা আঘাত করার কাজকে সাইবার বুলিং বলে।
১০৭সাইবার অপরাধ কী?
উত্তর: কম্পিউটার, ইন্টারনেট, নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে করা অপরাধমূলক কাজকে সাইবার অপরাধ বলে।
১০৮তথ্যের গোপনীয়তা লঙ্ঘন কী?
উত্তর: ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে দেখা, ব্যবহার বা প্রকাশ করাকে তথ্যের গোপনীয়তা লঙ্ঘন বলে।
১০৯ডেটা লিক কী?
উত্তর: গোপন বা সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে ফাঁস হয়ে যাওয়া বা বাইরে চলে যাওয়াকে ডেটা লিক বলে।
১১০IP ঠিকানা কী?
উত্তর: IP ঠিকানা হলো কম্পিউটার বা ডিভাইসের একটি অনন্য শনাক্তকরণ নম্বর, যা ইন্টারনেট বা নেটওয়ার্কে ডিভাইসটিকে শনাক্ত করতে ব্যবহৃত হয়।
১১১DDoS আক্রমণ কী?
উত্তর: DDoS বা Distributed Denial of Service Attack হলো এমন সাইবার আক্রমণ, যেখানে একাধিক কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করে কোনো সার্ভার, ওয়েবসাইট বা নেটওয়ার্ককে অতিরিক্ত ট্রাফিক দিয়ে অকার্যকর করা হয়।
৭যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার২০টি প্রশ্ন
১১২SSL-এর পূর্ণরূপ কী?
উত্তর: Secure Sockets Layer।
১১৩SSL-এর কাজ কী?
উত্তর: SSL ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের সময় তথ্য এনক্রিপ্ট করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।
১১৪পাসকোড কী?
উত্তর: পাসকোড হলো একটি গোপন সংখ্যা বা কোড, যা এনক্রিপশন ও ডিজিটাল ব্যবস্থায় ব্যবহার করা হয়।
১১৫সাইবার সচেতনতা কী?
উত্তর: ইন্টারনেট, কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময় সম্ভাব্য সাইবার হুমকি ও ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদ আচরণ করাকে সাইবার সচেতনতা বলে।
১১৬সাইবার আইন কী?
উত্তর: ইন্টারনেট, কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তি-সম্পর্কিত কার্যক্রম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত আইনকে সাইবার আইন বলে।
১১৭ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হলো বিশ্বব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কগুলোর সংযোগের একটি জাল, যার মাধ্যমে মানুষ তথ্য আদান-প্রদান, যোগাযোগ ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করতে পারে।
১১৮Internet-এর পূর্ণরূপ কী?
উত্তর: Interconnected Network।
১১৯ই-মেইল কী?
উত্তর: ই-মেইল হলো ইলেকট্রনিক মেইল বা অনলাইনে বার্তা পাঠানোর ব্যবস্থা, যার মাধ্যমে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে দ্রুত বার্তা, ফাইল ও ডকুমেন্ট আদান-প্রদান করা যায়।
১২০ওয়েব ব্রাউজার কী?
উত্তর: ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ওয়েবসাইট দেখতে, তথ্য অনুসন্ধান করতে ও যোগাযোগ করতে সাহায্য করে।
১২১সার্চ ইঞ্জিন কী?
উত্তর: সার্চ ইঞ্জিন হলো একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার সেবা, যা ব্যবহারকারীর দেওয়া কীওয়ার্ড বা প্রশ্ন অনুযায়ী ইন্টারনেট থেকে তথ্য খুঁজে দেখায়।
১২২চ্যাটিং কী?
উত্তর: ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের ব্যবস্থাকে চ্যাটিং বলে।
১২৩ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর: ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করে একাধিক লোকের একসঙ্গে ভিডিও ও অডিওর মাধ্যমে সরাসরি আলোচনা বা সভা করার ব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলে।
১২৪ওয়েবসাইট কী?
উত্তর: ওয়েবসাইট হলো ইন্টারনেটে থাকা এক বা একাধিক সংযুক্ত ওয়েবপেজের সমষ্টি, যা তথ্য, সেবা বা অনলাইন উপস্থাপনা প্রদর্শন করে।
১২৫ব্লগ কী?
উত্তর: ব্লগ হলো এক ধরনের ওয়েবসাইট বা ওয়েবপেজ, যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মিত লেখা, ছবি, ভিডিও বা অন্যান্য সামগ্রী প্রকাশ করে।
১২৬সোশ্যাল মিডিয়া কী?
উত্তর: সোশ্যাল মিডিয়া হলো ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে মানুষ ছবি, ভিডিও, লেখা বা বার্তা শেয়ার করে এবং অন্যদের সঙ্গে যোগাযোগ ও ইন্টারঅ্যাকশন করতে পারে।
১২৭ডাউনলোডিং কী?
উত্তর: ইন্টারনেট বা নেটওয়ার্ক থেকে কোনো ফাইল, ছবি, ভিডিও, সফটওয়্যার বা ডকুমেন্ট ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়াকে ডাউনলোডিং বলে।
১২৮ডেটা ট্রান্সমিশন কী?
উত্তর: একটি স্থান থেকে অন্য স্থানে কম্পিউটার বা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পাঠানোর প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন বলে।
১২৯ওয়েব সার্চ মানে কী?
উত্তর: ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য বা ওয়েবপেজ খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে ওয়েব সার্চ বলে।
১৩০ই-মেইল আইডি কী?
উত্তর: ই-মেইল আইডি হলো একটি অনন্য ঠিকানা, যার মাধ্যমে একজন ব্যবহারকারী ই-মেইল পাঠাতে ও গ্রহণ করতে পারে।
১৩১ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা কীভাবে হয়?
উত্তর: অনলাইনে পণ্য বা সেবা প্রদর্শন, বিক্রি, প্রচার এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইন্টারনেটে ব্যবসা পরিচালিত হয়।
৮উদীয়মান প্রযুক্তি: ডেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং২৮টি প্রশ্ন
১৩২উদীয়মান প্রযুক্তি কী?
উত্তর: উদীয়মান প্রযুক্তি বলতে নতুন ও উন্নয়নশীল প্রযুক্তিকে বোঝায়, যেগুলো এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি, কিন্তু ভবিষ্যতে সমাজ, অর্থনীতি, শিক্ষা ও শিল্পে বড় পরিবর্তন আনতে পারে।
১৩৩উদীয়মান প্রযুক্তি কেমন প্রভাব ফেলে?
উত্তর: উদীয়মান প্রযুক্তি মানবজীবনের উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৩৪ক্লাউড কম্পিউটিং কী?
উত্তর: ইন্টারনেট ব্যবহার করে দূরবর্তী সার্ভার থেকে ডেটা সংরক্ষণ, সফটওয়্যার ব্যবহার ও কম্পিউটিং সেবা নেওয়ার প্রযুক্তিকে ক্লাউড কম্পিউটিং বলে।
১৩৫রোবোটিক্স কী?
উত্তর: রোবটের নকশা, নির্মাণ, প্রোগ্রামিং ও পরিচালনা নিয়ে কাজ করা প্রযুক্তির শাখাকে রোবোটিক্স বলে।
১৩৬বায়োমেট্রিক প্রযুক্তি কী?
উত্তর: মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তিকে শনাক্ত ও যাচাই করার প্রযুক্তিকে বায়োমেট্রিক প্রযুক্তি বলে।
১৩৭স্মার্ট ডিভাইস কী?
উত্তর: স্মার্ট ডিভাইস হলো এমন ইলেকট্রনিক যন্ত্র, যা ইন্টারনেট বা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান-প্রদান করতে পারে এবং ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে।
১৩৮ড্রোন কী?
উত্তর: ড্রোন হলো একটি মানববিহীন উড়ন্ত যন্ত্র, যা রিমোট কন্ট্রোল বা স্বয়ংক্রিয় প্রোগ্রামের মাধ্যমে আকাশে উড়তে এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে।
১৩৯5G প্রযুক্তি কী?
উত্তর: 5G হলো মোবাইল যোগাযোগ ব্যবস্থার পঞ্চম প্রজন্ম। এটি 4G-এর তুলনায় দ্রুতগতির ইন্টারনেট, কম বিলম্ব এবং একসঙ্গে বেশি ডিভাইস সংযোগের সুবিধা দেয়।
১৪০কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার ও সফটওয়্যারকে এমনভাবে তৈরি করার প্রযুক্তি, যাতে তারা মানুষের মতো ভাবতে, শিখতে, সিদ্ধান্ত নিতে ও সমস্যা সমাধান করতে পারে।
১৪১কৃত্রিম বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: AI।
১৪২AI কে প্রবর্তন করেন?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রবর্তন করেন জন ম্যাকার্থি।
১৪৩AI-এর প্রকার কয়টি?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত তিন প্রকার—সীমিত কৃত্রিম বুদ্ধিমত্তা, সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কৃত্রিম বুদ্ধিমত্তা।
১৪৪AI কীভাবে সিদ্ধান্ত নেয়?
উত্তর: অ্যালগরিদম ও ডেটা বিশ্লেষণ করে AI সিদ্ধান্ত নেয়।
১৪৫AI-এর ক্ষতি কী?
উত্তর: AI-এর সম্ভাব্য ক্ষতির মধ্যে রয়েছে চাকরি হারানোর ঝুঁকি, গোপনীয়তা হানি, নির্ভরযোগ্যতার সমস্যা, AI-এর ওপর মানুষের নির্ভরতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুঁকি এবং নৈতিক ও সামাজিক সমস্যা।
১৪৬AI-এর সুবিধা কী?
উত্তর: দ্রুত ও নির্ভুলভাবে কাজ করা।
১৪৭রোবট কী?
উত্তর: রোবট হলো একটি স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় যন্ত্র, যা মানুষের নির্দেশ বা প্রোগ্রাম অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে।
১৪৮মেশিন লার্নিং কী?
উত্তর: মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যেখানে কম্পিউটার তথ্য বিশ্লেষণ করে শেখে এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে।
১৪৯মেশিন লার্নিং-এর সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: ML।
১৫০ML-এর অ্যালগরিদম কী?
উত্তর: মেশিন লার্নিং অ্যালগরিদম হলো এমন নিয়ম বা প্রক্রিয়া, যার মাধ্যমে কম্পিউটার ডেটা বিশ্লেষণ করে শেখে এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে।
১৫১Python কেন AI-এ ব্যবহৃত হয়?
উত্তর: সহজ, শক্তিশালী এবং দ্রুত উন্নয়নযোগ্য হওয়ায় Python AI-এ জনপ্রিয় ভাষা।
১৫২ফেসিয়াল রিকগনিশন কী?
উত্তর: ফেসিয়াল রিকগনিশন হলো একটি বায়োমেট্রিক প্রযুক্তি, যার মাধ্যমে মানুষের মুখমণ্ডলের বৈশিষ্ট্য শনাক্ত ও যাচাই করা হয়।
১৫৩Prolog কেন AI-এ ব্যবহৃত হয়?
উত্তর: Prolog-এর লজিকভিত্তিক কাঠামো, নিয়মভিত্তিক ক্ষমতা ও স্বয়ংক্রিয় অনুসন্ধান সুবিধা একে AI এবং Expert Systems-এর জন্য উপযোগী করে তোলে।
১৫৪Java কেন AI-এ ব্যবহৃত হয়?
উত্তর: Java-এর নির্ভরযোগ্যতা, প্ল্যাটফর্ম-স্বাধীনতা, লাইব্রেরির সুবিধা ও পারফরম্যান্স একে AI প্রজেক্টের জন্য উপযোগী করে।
১৫৫ফেসিয়াল রিকগনিশনের উদাহরণ দাও।
উত্তর: ফেস আনলক, এয়ারপোর্ট চেক ও নিরাপত্তা ক্যামেরা।
১৫৬বিগ ডেটা কী?
উত্তর: বিগ ডেটা হলো অত্যন্ত বড়, জটিল ও বৈচিত্র্যময় ডেটাসেট, যা প্রচলিত ডেটাবেস বা সফটওয়্যারের মাধ্যমে সহজে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা বিশ্লেষণ করা যায় না।
১৫৭ডেটা সংগ্রহ কী?
উত্তর: নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য ও তথ্যসূত্র সংগ্রহ বা একত্র করার প্রক্রিয়াকে ডেটা সংগ্রহ বলে।
১৫৮ডেটা মাইনিং কী?
উত্তর: বড় ডেটাসেট থেকে গোপন বা উপকারী প্যাটার্ন, প্রবণতা ও তথ্য খুঁজে বের করার প্রক্রিয়াকে ডেটা মাইনিং বলে।
১৫৯ডেটা অ্যানালিস্ট কে?
উত্তর: ডেটা অ্যানালিস্ট হলেন একজন পেশাদার, যিনি ডেটা সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে অর্থপূর্ণ তথ্য তৈরি করেন।
৯ফ্রিল্যান্সিং-এর ভূমিকা১৩টি প্রশ্ন
১৬০ফ্রিল্যান্সিং কী?
উত্তর: ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরনের কাজ, যেখানে একজন ব্যক্তি স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রকল্পভিত্তিক বা চুক্তিভিত্তিক কাজ করেন এবং কোনো প্রতিষ্ঠানের নিয়মিত চাকরিতে আবদ্ধ থাকেন না।
১৬১ফ্রিল্যান্সিংয়ে প্রোফাইল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: প্রোফাইল হলো পেশাগত পরিচয় ও দক্ষতার প্রদর্শনী, যা ক্লায়েন্টকে আকৃষ্ট করে এবং বিশ্বাস তৈরি করতে সাহায্য করে।
১৬২কয়েকটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নাম লেখ।
উত্তর: Upwork, Fiverr, Freelancer, Toptal ও Guru।
১৬৩পোর্টফোলিও কী?
উত্তর: পোর্টফোলিও হলো ফ্রিল্যান্সার বা পেশাদারের কাজের একটি সংগ্রহ, যা তার দক্ষতা, অভিজ্ঞতা ও অর্জিত প্রকল্পগুলো প্রদর্শন করে।
১৬৪ফ্রিল্যান্সিংয়ে প্রতারণা কৌশল কী?
উত্তর: কিছু ব্যক্তি ভুল বা অসৎ পদ্ধতি ব্যবহার করে ফ্রিল্যান্সারদের কাছ থেকে বিনা পারিশ্রমিকে কাজ আদায় করে বা অর্থ আত্মসাৎ করে—এটিই প্রতারণার কৌশল।
১৬৫প্রোজেক্ট কী?
উত্তর: প্রোজেক্ট হলো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য পরিকল্পিত কাজের সমষ্টি, যা নির্দিষ্ট সময়সীমা, সম্পদ ও ফলাফলের ভিত্তিতে সম্পন্ন করা হয়।
১৬৬ফ্রিল্যান্সিংয়ে ব্যক্তিগত ব্র্যান্ড কী?
উত্তর: ব্যক্তিগত ব্র্যান্ড হলো ফ্রিল্যান্সারের পরিচয়, দক্ষতা ও পেশাদার ভাবমূর্তি, যা ক্লায়েন্টের কাছে বিশ্বাস ও পরিচিতি তৈরি করে।
১৬৭ফ্রিল্যান্সিংয়ে নতুন প্রযুক্তি কী?
উত্তর: নতুন প্রযুক্তি হলো সেই সব সফটওয়্যার, টুলস বা ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ফ্রিল্যান্সারদের কাজ আরও সহজ, দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করে।
১৬৮ক্লায়েন্ট রিলেশনশিপ কী?
উত্তর: ফ্রিল্যান্সার ও ক্লায়েন্টের মধ্যে বিশ্বাস, যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ককে ক্লায়েন্ট রিলেশনশিপ বলে। এটি দীর্ঘমেয়াদি সাফল্য ও পুনরায় কাজ পাওয়ার সুযোগ তৈরি করে।
১৬৯ফ্রিল্যান্সিংয়ে স্ট্র্যাটেজি কী?
উত্তর: ফ্রিল্যান্সিংয়ে স্ট্র্যাটেজি হলো ক্যারিয়ার গড়া, কাজ পাওয়া ও আয় বাড়ানোর জন্য পরিকল্পিত পদ্ধতি ও কৌশল।
১৭০ফ্রিল্যান্সিংয়ে নেটওয়ার্কিং কী?
উত্তর: ফ্রিল্যান্সিংয়ে নেটওয়ার্কিং হলো ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট ও অন্যান্য পেশাদারের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ তৈরি করার প্রক্রিয়া, যা নতুন সুযোগ, জ্ঞান ও সহযোগিতার পথ খুলে দেয়।
১৭১ফ্রিল্যান্সিংয়ে বাজার বিশ্লেষণ কী?
উত্তর: ফ্রিল্যান্সিংয়ে বাজার বিশ্লেষণ হলো কাজের ক্ষেত্র বা বাজারের বর্তমান চাহিদা, প্রতিযোগিতা, দাম এবং ক্লায়েন্টের প্রবণতা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার প্রক্রিয়া।
১৭২ফ্রিল্যান্সিংয়ে স্বাধীনতা কী?
উত্তর: ফ্রিল্যান্সিংয়ে স্বাধীনতা হলো নিজের কাজ, সময় ও ক্যারিয়ার-সম্পর্কিত সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা—অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নিয়মিত নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে কাজ করা।